দিশারী ডেস্ক।। ২৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ।।
নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের গৃহিত কর্মকান্ড বিষয়ে এক পর্যালোচনা সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টায় শুরু হয়ে প্রায় দু’ঘণ্টা ব্যাপী এ আলোচনা সভায় নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও সার্বিক, জেলার বিভিন্ন সরকারী দপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ও সাংবাদিকেরা অংশ গ্রহণ করেছেন।
সভায় সাংবাদিকদের মধ্যে আলমগীর ইউসুফ, মনিরুজ্জামান চৌধুরী, লিয়াকত আলী খান, আকাশ মো. জসিম, মাহবুবুর রহমান, সাইফুল্যাহ কামরুল, মিজানুর রহমান রিয়াদ, নাসিম শুভ, মাহবুবুল আলম চৌধুরী রাসেল আলোচনায় অংশ গ্রহণ করেন। সভায় বক্তারা জেলায় জলাবদ্ধতা নিরসনে নোয়াখালী প্রশাসনের গৃহিত ও চলমান কর্মকান্ডের প্রশংসা করে প্রত্যাশা রাখেন খাল, নালাগুলো দখল পুনরুদ্ধারের এ ধারা যেন চলমান থাকে।
————————————————————————————————————-
সভায় বক্তারা নোয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আঁখিনুর জাহান নীলার উদ্যোগে জলাবদ্ধতার নিরসনে বাস্তবায়িত কর্মসূচিরও প্রশংসা করেছেন। তাঁর উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের খালগুলোর সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে সভাকে জানান।
————————————————————————————————————-
তারা বলেন, জেলার সাবেক খালসমূহ পুনরুজ্জীবিত হলে কোন শহরই জলাবদ্ধতার শিকার হওয়ার আশঙ্কা থাকেনা। এছাড়া সভায় গণপূর্ত বিভাগের নির্বাহী কর্মকর্তার ওপরও চরম অসন্তোষ প্রকাশ করেন সাংবাদিকরা। তার দেউলিয়াপূর্ণ আচরণের কারণে নোয়াখালী শহরে গণপূর্ত বিভাগের নালা, খাল ও সরকারী জায়গাসমূহ দখল হয়ে যাচ্ছে বলে দায়ি করেন বক্তারা। একইসাথে, তিনি সাংবাদিকদের কোন ফোনও না ধরায় তাকে জবাবদিহিহীন প্রকৌশলী বলেও উল্লেখ করেন তারা।
এদিকে নোয়াখালী জেলা পরিষদের কথিত বন্দোবস্ত প্রথায় জেলায় সরকারী রাস্তার পাশের খাল, নালা দখল করছে কথিত দুর্নীতিগ্রস্ত গ্রহিতারা। যেখানে গড়ে ওঠছে বহুতলও। বক্তারা সরকারী খাল দখলের হোতা হিসেবে জেলা পরিষদকেও এমন দোষারোপ করেছেন।
Leave a Reply