চেয়ারে বসে নামাজ পড়া যাবে ?

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬৯ পাঠক

দিশারী ডেস্ক।। ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ।।

প্রশ্ন : আমি আগ থেকেই নানাবিধ রোগে আক্রান্ত ছিলাম। তার ওপর কিছুদিন আগে আমার হার্টের রোগ দেখা দেয়। আমার পক্ষে এখন দাঁড়িয়ে বা বসে নামাজ আদায় করা সম্ভব নয়। এমনকি কোনো কিছুতে হেলান দিয়ে বসেও নামাজ আদায় করা সম্ভব নয়। ডাক্তার আমাকে বলেছেন, চেয়ারে বসে নামাজ পড়তে। জানার বিষয় হলো, আমি কি চেয়ারে বসে নামাজ পড়তে পারব ? চেয়ারে বসে নামাজ পড়লে রুকু-সেজদা কীভাবে করব ?

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে বাস্তবেই যদি আপনার পক্ষে দাঁড়িয়ে বা যেকোনো পদ্ধতিতে নিচে বসে এমনকি কোনো কিছুতে হেলান দিয়ে হলেও নামাজ আদায় করা সম্ভব না হয়, তাহলে আপনি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন। এক্ষেত্রে আপনি ইশারায় রুকু ও সেজদা আদায় করবেন। রুকুর সময় মাথা যতটুকু নিচু করবেন সেজদার সময় মাথা তার চেয়ে আরেকটু বেশি নিচু করবেন।

চেয়ারে বসে ইশারায় সেজদা করার সময় হাত হাঁটুতেই রাখবেন। মাটিতে সেজদা করার মতো হাত উঠিয়ে চেহারা বরাবর রাখবেন না। এটি ভুল পদ্ধতি। তদ্রুপ সেজদার জন্য সামনে টেবিল বা এ জাতীয় অন্য কিছু রাখবেন না। এটিও ভুল পদ্ধতি। এসবের কোনো প্রয়োজন নেই। (সহিহ বুখারি, হাদিস : ১১১৭; আদ্দুররুল মুখতার, ২/৯৫)

মাসিক আলকাউসার থেকে সংক্ষেপিত।।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!