দিশারী ডেস্ক।। ০৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ।।
প্রশ্ন : আমাদের গ্রামে একটি নিয়ম চালু রয়েছে। সেটি হচ্ছে, যাদের পুকুর রয়েছে। সেই পুকুর মালিকগণ পুকুরে মাস চাষ করেন। মাছ যখন বড় হয় তখন বাজারে বিক্রি না করে নির্দিষ্ট দামে টিকিট বিক্রি করেন।
সেই টিকিটের মাধ্যমে টিকিট ক্রেতা একটা নির্ধারিত পরিমাণ সময় পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে পারেন। এই সময়ের মধ্যে যত সম্ভব মাছ ধরতে পারবেন বড়শি দিয়ে। আর না ধরতে পারলেও সময় শেষ হলে তার বড়শি ফেলার সুযোগ থাকবে না। আমার জানার বিষয় হচ্ছে এ ধরনের টিকিট বিক্রি করা ও টিকিট কিনা শরিয়তসম্মত কি না ?
-জনৈক ব্যক্তি।
উত্তর : বড়শি দিয়ে মাছ ধরার প্রশ্নোক্ত কারবারটি জায়েয নয় তাছাড়া এতে জুয়ার সাদৃশ্যও রয়েছে। এটি শরয়ী নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই এভাবে মাছ ধরার চুক্তি করা থেকে বিরত থাকা কর্তব্য।
-রদ্দুল মুহতার ৬/৪০৩; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআসারা ২/২৩১
সুত্র : আলকাউসার, মে ২০০৮।
Leave a Reply