শিশুর আকিকার উত্তম সময় কোনটি ?

  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭৯ পাঠক

দিশারী ডেস্ক।। ১১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ।।

প্রশ্ন : আমাদের এ বিষয়টি জানা আছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে আকিকা করতে হয়। এটাই উত্তম। কিন্তু কেউ যদি সপ্তম দিনে আকিকা করতে না পারে, তাহলে সে কোন দিন আকিকা করবে ? এ জন্য কি বিশেষ কোনো দিন নির্দিষ্ট আছে ?

উত্তর : সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে আকিকা করা মুস্তাহাব। সপ্তম দিনে সম্ভব না হলে চৌদ্দ বা একুশতম দিনে করা ভালো। এর চেয়ে বিলম্ব করা উচিত নয়। কারণ হাদিস শরিফে পর্যায়ক্রমে এই তিন দিনের কথাই উল্লিখিত হয়েছে। তাই এ নিয়মই অনুসরণ করা উচিত।

তবে এরপর করলেও আকিকা আদায় হবে। একুশতম দিনের পর যেকোনো দিন আকিকা করা যেতে পারে। তবে এ ক্ষেত্রেও সাতের হিসাব ঠিক রাখা সম্ভব হলে ভালো।
(আলমুসতাদরাক ৪/২৩৮; আলমুগনী ইবনে কুদামা ১৩/৩৯৬; ইলাউস সুনান ১৭/১১৮; বিদায়াতুল মুজতাহিদ ১/৫৪০)

উৎস : আলকাউসার, জুন ২০০৯।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!