দিশারী ডেস্ক।। ২৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ।।
নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মনির আহমেদ (৭০) প্রাক্তন সিনিয়র শিক্ষক আর নেই। ২৫ আগস্ট, হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
একজন আদর্শ শিক্ষকের কখনও মৃত্যু হয় না। তিনি তাঁর সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে ছাত্র এবং সমাজের মনোজগতে অমরত্বের বীজ বপন করে যান।
স্বল্পভাষী, সদাহাস্যোজ্জ্বল মনির আহমেদ দীর্ঘ শিক্ষকতা জীবনে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। গুণী এই শিক্ষকের মৃত্যুতে স্কুলের বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন সহকর্মী এবং ছাত্র-ছাত্রীরা এলাকাবাসী ও আত্মীয়-স্বজন ।
আজ দুপুর সাড়ে বারোটার দিকে নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম জানাজা এবং বেলা ৩ টার দিকে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরে দাফন করা হয় সকলের প্রিয় শিক্ষককে । মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
প্রিয় শিক্ষকের রেখে যাওয়া প্রথম মেয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক । তিনি বর্তমানে অস্ট্রেলিয়াতে পিএইচডি সম্পন্ন করেন। দ্বিতীয় মেয়ে একই বিশ্ববিদ্যালয় হতে অনার্স, মাস্টার্স শেষ করে জাপানে স্বপরিবারে বসবাস করছেন। এক ছেলে নোয়াখালী সরকারী কলেজে রসায়নে অনার্স বিষয়ে এবং ছোট ছেলে সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসসি অধ্যয়নরত ।
পরিবারের পক্ষ হতে প্রিয় শিক্ষকের ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply