কাদির হানিফে ডুলিওয়ালার বাড়ির গাইডওয়ালের বরাদ্ধ কার পকেটে ?

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪৯ পাঠক

দিশারী ডেস্ক।। ১৪ অক্টোবর, ২০২৫।।

নোয়াখালীর সদরের কাদির হানিফের কাঞ্চনপুরের ডুলিওয়ালার বাড়ির পুকুরের গাইডওয়াল নির্মাণের নামে বরাদ্ধকৃত অর্থ আত্মসাত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিম উল্যাহ চৌধুরী ।

২০২৩-২০২৪ অর্থ বছরে ওই বাড়ির গাইডওয়াল নির্মাণের নামে ৫ লাখ টাকা আত্মসাত করার অভিযোগ করেছেন বাড়ির লোকজন।

বাড়ির এক বাসিন্দা  জানান, কাজটি তারা নিজেরাই নিজেদের প্রয়োজনে করেছেন। অতপর চেয়ারম্যান এ কাজটিকে তার কাজ দেখিয়ে এ কাজের নামে বরাদ্ধকৃত অর্থ আত্মসাত করেছেন। তিনি জানান, এ কাজের বিনিময়ে চেয়ারম্যান এক মহিলার মাধ্যমে বাড়ির এক বাসিন্দা মহি উদ্দিনকে মাত্র ২০ হাজার টাকা দিয়েছেন।  অথচ, এতে তাদের প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়েছে ।

তবে এ বিষয়ে সদর উপজেলা প্রশাসনও ওই অর্থ বছরে কাদির হানিফে এমন বরাদ্ধকৃত তালিকা দেখাতে ব্যর্থ হয়েছেন। তারা বলছেন, জেলা পরিষদ হতে এ অর্থ বরাদ্ধ হতে পারে। অথচ, নোয়াখালী জেলা পরিষদও এ দায় অস্বীকার করছেন।

তাহলে কাদির হানিফ ইউনিয়নের চেয়ারম্যান রহিম উল্যাহ চৌধুরী এক মহিলার মাধ্যমে ওই বাড়ির মহি উদ্দিনকে বিশ হাজার টাকা দিলেন কোথা হতে ! এ বিষয়ে চেয়ারম্যান রহিম উল্যাহ চৌধুরীকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ফোন না ধরায় কথা বলা সম্ভব হয়নি।

রহিম উল্যাহ চৌধুরী ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ম্য হিসেবে পরিচিত। বিগত আওয়ামী লীগের সময়ে প্রতিটি জাতীয় নির্বাচনে কাদির হানিফে ভোট ডাকাতির কারিগর হিসেবে কাজ করেছেন বলে জানান স্থানীয়রা।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!