নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী শাহজাহানের সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫১ পাঠক

নিজস্ব প্রতিনিধি ।। ২৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।।

নোয়াখালী-৪ ( সদর ও সুবর্ণচর ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শাহজাহানের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও সুর্দীঘ জীবন প্রার্থনা করে মোনাজাত করা হয়। এ সময় মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশিদ আজাদ।

সভায় সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর ও সুবর্ণচরের উন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বিশ্বাস করেন, এসব পরিকল্পনাগুলো হয়তোবা স্বল্প সময়ে বাস্তবায়ন করা সম্ভব না। তবে এগুলো শুরু করে শেষ করা গেলে নোয়াখালীর মানুষ উন্নয়নের সুফল ভোগ করবেন।

এ সময় নোয়াখালী জেলা শহরে একটি মানসম্মত প্রেসক্লাব ভবন স্থাপনের প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। মতবিনিময়ে নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবি এম জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানসহ জেলা ও উপজেলা এবং পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মো.শাহজাহান ১৯৯১ সাল ধরে ২০০৬ সাল পর্যন্ত এ অঞ্চলে সংসদ সদস্য থাকাকালীন সদর ও সুবর্ণচরের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়ণে প্রশংসনীয় কাজ করেছেন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!