চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২ পাঠক

দিশারী ডেস্ক।। ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ।।

চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা হেযবুত তওহীদের পক্ষ থেকে সোমবার (২০ এপ্রিল) শাহরাস্তি এলাকার নির্জন ফুড পার্ক এন্ড কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।

সকাল থেকে নারী, পুরুষ ও শিশুদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়। যার মধ্যে ছিলো ফুটবল, ক্রিকেট, হাড়ি ভাঙ্গা, দড়ি টানাটানি, বস্তা দৌড়, বাচ্চাদের বিস্কুট দৌড়, মোরগ লড়াই ও নারীদের বালিশ বদল খেলা। মধ্যাহ্নভোজ শেষে মনোমুগ্ধকর সংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীতের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মফিজুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত ইদ পুনর্মিলনীতে প্রধান অতিথি বক্তব্যে আন্তর্জাতিক ও জাতীয় সংকট তুলে ধরে হেযবুত তওহীদের সদস্যদের করনীয় বিষয়ে আলোচনা রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক আমির সাইফুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক আমির মো. সেলিম হোসেন, লক্ষ্মীপুর জেলা আমির শাহাদাত হোসেন আনন্দ, চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মো. ইয়াছিন হোসেন, কচুয়া উপজেলা সভাপতি মো. মিজানুর রহমান, শাহরাস্তি উপজেলার সভাপতি মো মাহাবুব আলম, হাজীগঞ্জের সভাপতি মো. শাহাবুদ্দিন, সদর উপজেলার সভাপতি সামছুদ্দিন মুরাদ প্রমুখ।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা হেযবুত তওহীদের কয়েকশো সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!