মৃত ব্যক্তির পক্ষ থেকে কি রোজা রাখা যায় ?

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৯৬ পাঠক

দিশারী ডেস্ক। ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ।

প্রশ্ন : মৃত ব্যক্তির পক্ষ থেকে কাজা রোজা ও কাফফারার ৬০টি রোজা রাখা যাবে কি না ? দয়া করে জানালে উপকৃত হব।

—মো. ইয়াকুব, মহেশখালী

উত্তর : মৃত ব্যক্তির পক্ষ থেকে তার কাজাকৃত রোজার কাফফারা হিসেবে অন্য কারো রোজা রাখার বিধান নেই। তবে মৃত্যুকালে সে ব্যক্তি ফিদিয়া দেয়ার অসিয়ত করে গেলে তার রেখে যাওয়া সম্পদের এক-তৃতীয়াংশ থেকে অসিয়ত পূর্ণ করা জরুরি। অসিয়ত না করলে ফিদিয়া দেয়া জরুরি নয়।

তবে সাবালক ওয়ারিশরা নিজ নিজ অংশ থেকে তা আদায় করলে আদায় হওয়ার আশা করা যায়। (আদ্দুররুল মুখতার : ২/৪২৪, আফকে মাসায়েল আওর উনকা হল : ৩/২৯৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৪৭০)

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!