অবশেষে নোয়াখালীর পথে মো. শাহজাহান, হচ্ছে বিপুল জনসমাগম

  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ৮৯ পাঠক

দিশারী ডেস্ক। ১০ মে, ২০২৫।

দীর্ঘ দু’মাস দেশের বাইরে চিকিৎসা শেষে নোয়াখালীতে আসছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী সদর, সুবর্ণচর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান।

১৪ মে ঢাকা থেকে নোয়াখালী শহরের নিজ বাসায় আসার কথা রয়েছে তাঁর। তিনি জেলা শহরের প্রবেশপথ ধরেই পুরো সড়কে নেতা,কর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছা, শ্রদ্ধা, সম্মান ও ভালবাসায় সিক্ত হবেন এদিন।

থাইল্যান্ডের একটি হাসপাতালে প্রায় দু’মাস জটিল ও কঠিন রোগের অপারেশন  শেষে গত মাসের প্রথম দিকে ঢাকায় আসেন তিনি।

মো. শাহজাহান দীর্ঘদিন চিকিৎসার কারণে জেলার বাইরে থাকায় দলের নেতা, কর্মী ও ভক্তদের মধ্যে নানা আবেগ, উৎকণ্ঠা ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল। অবশেষে চিকিৎসা শেষে ঢাকায় আসার পর নেতা, কর্মী ও ভক্তরা তাঁকে দেখতে ঢাকার বাসায় ভিড় করছেন প্রতিনিয়তই।

এদিকে মো. শাহজাহান দীর্ঘদিন পর নোয়াখালীতে আসার খবরে তাঁর ভক্তকূল ও দলের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকদের উদ্যোগে তাঁকে বরণ করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বর্ণাঢ্য কর্মসূচির প্রস্ততি চলছে সুবর্ণচরে মো. শাহজাহানের ভক্তমহল ও দলীয় কর্মীদের মাঝেও। সুবর্ণচরের বিএনপির নেতা ও জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজি ও যুবদলের সাবেক সভাপতি বেলাল উদ্দিন সুমনের নের্তৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ, প্রচার-প্রচারণা গ্রহণ করা হয়েছে। এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন হাটে, বাজারে পিকআপের মাইকে বাদ্যের তালে-তালে মো.শাহজাহানের আগমণকে প্রচার করা হচ্ছে।

সদরের বিভিন্ন সভা, সমাবেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নাছের, উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম (চেয়ারম্যান), সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ওমর ফারুক, মেজবাহ উদ্দিন ভুইয়া মাহতাব, বাবুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও ভক্তরা সভায় উপস্থিত হচ্ছেন।

মো. শাহজাহান ১৯৯১ সাল থেকে নোয়াখালী সদর ও সুবর্ণচরের সংসদ সদস্য পদে দলীয়ভাবে মনোনীত হয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে চলছিলেন। দলের প্রতিটি এলাকার নেতা, কর্মী ও সমর্থকদের সাথে তাঁর রয়েছে এক হৃদত্য সম্পর্ক। সদর, সুবর্ণচরের বিভিন্ন রাস্তা-ঘাট, মসজিদ, মাদরাসায় রয়েছে তাঁর উন্নয়ণের পরশ।

তাঁকে শুভেচ্ছা জানাতে ১৪ মে নোয়াখালী শহরে বিপুল সংখ্যক মানুষের জনসমাগম ঘটবে বলে ধারণা করছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও ভক্তরা।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!