নোয়াখালীতে ব্লাস্টের রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠা শীর্ষক নেটওয়ার্কিং সভা

  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৪ পাঠক

দিশারী ডেস্ক।। ৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ।।

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিস ট্রাস্টের (ব্লাস্ট) উদ্যোগে নোয়াখালী জেলা প্রশাসন মিলনায়তনে ” জেলা পর্যায়ে সরকারী, বেসরকারী সংস্থার মধ্যে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠা ” শীর্ষক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টোবর, রোববার বিকেল সাড়ে তিনটায় অনুৃষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্লাস্টের নোয়াখালীর সভাপতি এডভোকেট তাজুল ইসলাম। নোয়াখালীর কো-অর্ডিনেটর এডভোকেট লিয়াকত আলী খাঁনের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে জেলা পুলিশের পক্ষে শাহ আলম, এডভোকেট বেলায়েত হোসেন, দৈনিক দিশারীর সম্পাদক ও প্রকাশক আকাশ মো. জসিম, দৈনিক নয়া সকালের সম্পাদক ও প্রকাশক জুয়েল রানা লিটন প্রমূখ আলোচনায় অংশ নেন।

ব্লাস্ট ১৯৯৩ সাল ধরেই সমাজের নির্যাতিত, নিগৃহিত ও নিপীড়িত মানুষের আইনী সহায়তা ও মানবাধিকার প্রতিষ্ঠায় পক্ষে কাজ করছে। এ সময় বক্তারা  আগামীতে ব্লাস্ট আরো বেশি গণমানুষের সেবায় প্রসারিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!