দিশারী ডেস্ক।। ১০ সেপ্টেম্বর ২০২৬।।
নোয়াখালী পৌরসভার মাইজদী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত “রয়েল ফুডল্যান্ড” নামক খাবারের দোকানের বিরুদ্ধে পঁচা-দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশন ও নোংরা পানি নিষ্কাশনের মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী কার্যালয়ে লিখিত আবেদন জমা দিয়েছেন স্থানীয় এক ব্যবসায়ী।
——————————————————————————–
পরিবেশ অধিদপ্তরে লিখিত আবেদন
——————————————————————————–
অভিযোগকারী মুলতানুর রহমান মান্না পেশায় ডেইলি অবজারভারের নোয়াখালী প্রতিনিধি এবং “সন্ধানী টেলিকম” নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি জানান, তার প্রতিষ্ঠানের পাশেই রয়েল ফুডল্যান্ড অবস্থিত।
আবেদনে তিনি উল্লেখ করেন, রয়েল ফুডল্যান্ডে নিয়মিত পঁচা ও দুর্গন্ধযুক্ত খাবার সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
অভিযোগে আরও বলা হয়, দোকানটির পঁচা ও দুর্গন্ধযুক্ত খাবারের উচ্ছিষ্ট পানি নিষ্কাশনের লাইন অভিযোগকারীর প্রতিষ্ঠানের পেছনে দিক দিয়ে এবং তার মালিকানাধীন জায়গার ওপর দিয়ে স্থাপন করা হয়েছে। এর ফলে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে।
অভিযোগকারী জানান, বিষয়টি দোকান কর্তৃপক্ষকে বারবার মৌখিকভাবে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বরং আগের মতোই পরিবেশবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ১০ সেপ্টেম্বর তারিখে পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি। আবেদনে তিনি উপরোক্ত বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক রয়েল ফুডল্যান্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নোয়াখালীর উপপরিচালক শওকত আরা কলি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। সরেজমিনে দেখে বিহিত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply