দিশারী ডেস্ক। ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ।
আর মাত্র কয়েক ঘণ্টা পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মো. মো. শাহজাহান কে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে ।
————————————————————————————————————————————-
মো. শাহজাহান দীর্ঘ ৬ মাস পর নোয়াখালীতে নিজ বাসস্থানে আসছেন। তিনি ২০২৪ সালের ভয়াবহ বন্যায় জেলার সদর ও সুবর্ণচরের বন্যার্ত মানুষের মাঝে নিজেকে সক্রিয় রাখার একপর্যায়ে অসুস্থ্য হয়ে দীর্ঘদিন ব্যাংকককে চিকিৎসাধীন ছিলেন।
————————————————————————————————————————————-
এ সময় তাঁর রোগ মুক্তির জন্যে দোয়া চেয়ে সদর ও সুবর্ণচরের বিভিন্ন মসজিদ, মন্দিরে দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করেন দলের নিবেদিত নেতা, কর্মী ও সমর্থকেরা।
মো. শাহজাহান ১৯৯১ সালে সাবেক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও স্পীকার আবদুল মালেক উকিলের পুত্র গোলাম মহি উদ্দিন লাতু ও ১৯৯৬ সালে জেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি খায়রুল আনম সেলিম এবং ২০০১ সালে ফের মালেক উকিলের জ্যেষ্ঠ পুত্র লাতুকে পরাজিত করে সদর ও সুবর্ণচর আসনকে বিএনপির দূর্গে পরিণত করেছেন।
নোয়াখালীর বিএনপির রাজনীতিক জীবনে মো. শাহজাহান জেলায় দলে বিভিন্ন সময়ে সভাপতি পদের নেতৃর্ত্ব দিয়ে একটি সুসাংগঠনিক ও শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন। এ সময় তিনি দলের মধ্যে অজস্র নেতা, কর্মী ও সমর্থকের সৃষ্টি করেন।
নোয়াখালী জেলা বিএনপির বর্তমান যারা নেতৃর্ত্বে রয়েছেন এবং ইতোপূর্বে যারা নের্তৃত্ব দিয়েছেন প্রত্যেকেই তাঁর হাতে গড়া নেতা, কর্মী। বলা চলে আজকের নোয়াখালী জেলা বিএনপি মো. শাহজাহানের রাজনৈতিক ফসল।
এছাড়া মো. শাহজাহান সদর ও সুবর্ণচরের অবহেলিত জনপদের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, বিদ্যুৎব্যবস্থাসহ সামাজিক বিভিন্ন সংগঠনের অবকাঠামোর উন্নয়নেও রেখেছেন অপরিসীম অবদান। তিনি জীবনের ঝুঁকি নিয়ে চরের দস্যুকবলিত সামাজ্য বিলীন করে একটি শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও বসবাসের জনপদে রুপান্তর করেছেন।
তাঁর অবদানকে স্মরণ করে সদর ও সুবর্ণচরের হাজার-হাজার মানুষ নোয়াখালী শহরে আজ জড়ো হচ্ছেন। সবাই দীর্ঘদিন পর তাঁকে এক নজরে দেখা ছাড়াও তাঁর দূরদর্শীসম্পন্ন বক্তৃতা শোনার জন্যে বিভিন্ন দুরপ্রান্ত থেকে বিভিন্ন মাধ্যমে ছুটে এসেছেন তাঁরা।
এ সময় বিভিন্ন পর্যায়ের ভক্তদের আবেগপ্রবণ হতে দেখা গেছে। তাঁরা পরিষ্কার বলেছেন, মো. শাহজাহানের কারণে তারা এখানে বিএনপি চিনেছেন। জেনেছেন। মো. শাহজাহানের নেতৃর্ত্বে দলের যে কোন প্রয়োজনে তারা অতীতেও এসেছেন, ভবিষ্যতে থাকবেন ।
Leave a Reply