সোনাপুর রেলওয়েতে ৩১৫ টাকার টিকেট এখন ৫৫০ টাকা

  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ পাঠক

দিশারী ডেস্ক।। ২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।।

নোয়াখালীর সোনাপুর রেলওয়ে ষ্টেশনে ঢাকাগামী যাত্রীদের কাছে দ্বিগুণ মূল্যে টিকেট বিক্রয় করছেন ষ্টেশনের দায়িত্বশীল কর্মচারীরা। এতে সাধারণ যাত্রীরা প্রতিনিয়তই চরম ভোগান্তির শিকার হলেও যেন তাতে রেলওয়ে কর্তৃপক্ষের কিছুই যায় আসেনা।

———————————————————————————–

নোয়াখালী সোনাপুর রেলওয়েতে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা -১

———————————————————————————-

রোববার ভোরে সদরের ধর্মপুরের দু’ যাত্রী সোমবারের ট্র্রেনের দুটি টিকেট নিতে গেলে প্রথমে কাউন্টার থেকে একজন হোসেন পরিচয়ধারী জানিয়ে দেন সবই বিক্রয় হয়ে গেছে। কোন টিকেট নেই। এরপর  দু’টি টিকেট বাবত ১২ শত টাকা দাবি করেন তিনি। একপর্যায়ে, দরাদরির পর ওই দু’টি টিকেটের গায়ে ৩১৫ টাকা হারে ৬ শত ৩০ টাকার স্থলে ১১ শত টাকা হাতিয়ে নিয়েছেন ওই হোসেন। এভাবেই প্রতিদিনই এ ষ্টেশনের যাত্রীদের বিশেষ কৌশলে জিম্মি করে পকেট কাটার ন্যায় কয়েক হাজার টাকা কামিয়ে নিচ্ছেন তারা।

জানা গেছে,  সোনাপুর ষ্টেশনে ট্রেনের বিভিন্ন পর্যায়ের যাত্রীরা টিকেট বাণিজ্যের শিকার হয়ে চলছেন দীর্ঘদিন। এ বিষয়ে সোনাপুর ষ্টেশনের দায়িত্বশীল মাস্টার অহিদ উল্যাহকে অবশ্য না পাওয়ায় তার মতামত দেয়া যায়নি। তার অগোচরে দায়িত্বশীলরা ধান্ধাবাজি বনাম চাঁদাবাজিতে লিপ্ত হয়ে রেলওয়ের সুনাম ও সুখ্যাতি বিনষ্ট করছেন।

সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের সোনাপুর ষ্টেশনের টিকেট বিক্রয়কর্মীদের অসভ্যতা, অনিয়ম ও অব্যবস্থাপনা এবং দুর্নীতিতে সাধারণ যাত্রীরা নানা ভোগান্তি আর হয়রানির শিকার হলেও, শুধুমাত্র নানা রোগ বালাইয়ের শিকার হয়ে বিশেষত অনেক যাত্রী পরিবার স্বজন নিয়ে বমি থেকে আত্মরক্ষার্থে ট্রেনে যাতায়াত করেন। আর এ সুযোগে টিকেট কাউণ্টারের কর্মীদের অশুভ বাণিজ্যের শিকার হচ্ছেন তারা।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!