দিশারী ডেস্ক।। ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।।
নোয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহানের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুদীর্ঘ জীবন প্রার্থনা করে কোরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১ ডিসেম্বর বাদ আসর নোয়াখালী জেলা জামে মসজিদের মিলনায়তনে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ সম্পন্ন হয়েছে। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশিদ আজাদ, যুগ্ম আহবায়ক এ বি এম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ আবু নাছের, সলিম উল্যাহ বাহার হিরনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও জেলার বিশিষ্ট আলেম, শিক্ষকসহ সমাজের বিভিন্নপর্যায়ের লোকজন অংশ গ্রহণ করেন।
কোরআন খতম ও মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন জেলা জামে মসজিদের পেশ ইমাম মুফতি দেলোয়ার হোসেন। এ সময় মহান আল্লাহর দরবারে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও সুর্দীঘ জীবন প্রার্থনা করা হয়।
মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান দলের মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বেগম খালেদা জিয়া সততা, সহনশীলতা ও দেশপ্রেম নিয়ে কথা বলার সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থ্যতা ও সুদীর্ঘ জীবনের জন্যে দোয়ার আবেদন করেন।

Leave a Reply