দিশারী ডেস্ক।। ১৯ ডিসেম্বর,২০২৫ খ্রিস্টাব্দ।।
২০২৪ এর জুলাইয়ের রাজপথের একজন সংগ্রামী ও অকুতোভয় যুবক শরীফ ওসমান হাদীর মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক শোকবার্তায় তিনি লিখেছেন, আল্লাহ যেন তাঁর রুহের মাগফিরাত করে তাঁকে বেহেশত নসীব করেন। তাঁর এই অকাল শহীদি মৃত্যুকে একটি বড় সহিংসতা বলেও দাবি করেন তিনি।
তারেক রহমান বলেন, হাদি ছিলেন একজন সাহসী রাজনৈতিক কর্মী এবং নির্ভীক কণ্ঠস্বর, যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় অসাধারণ ভূমিকা রেখেছিলেন।
তিনি হাদীর শোকাহত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে অন্তবর্তীকালীন সরকারের প্রতি দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার, শাস্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আহ্বান জানান।
তারেক রহমান সবাইকে একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, আর যাতে কোনো ঘটনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে বা দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আঘাত করতে না পারে সে জন্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবানও জানান তিনি।
Leave a Reply