নেই সময়সূচি রক্ষা, নোয়াখালী-ঢাকা রুটে উপকুল এখন মরা লাশ

  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ পাঠক

দিশারী ডেস্ক।। ৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ।।

বিগত এক বছর ধরে এটি সময়সূচি রক্ষা করে চলেনা। ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী উপকুল ট্রেনটি এখন অনেকটাই টানা গাড়িতে পরিণত হয়েছে। যেন একটা মরা লাশ। কটার গাড়ি কটায় ছাড়ে কারোই জানা নেই। সবই যেন দায়সারা।

সূত্র জানায়, এক সময়ের আরামপদ এ বাহনটি অনেকটাই মৃতবাহনে পরিণত হয়েছে। এখানে সময়সূচি মানতে রয়েছে যথেষ্ট হেয়ালিপনা। উপকুল ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসার কথা দুপুর সময়সূচিতে, কিন্তু এটি প্রায় সময় এখন ছেড়ে আসে বিকেলে। যা একটি নিত্যনৈমত্তিক নিয়মরেখায় পরিণত হয়েছে। ফলে যে উপকুল রাত ৮/ ৯ টার মধ্যে নোয়াখালী ষ্টেশনে পৌঁছে যেতো, তা এখন বাতের বারোটায়ও পৌঁছতে পারছেনা। কান্ডজ্ঞানহীন সময়সূচির জঞ্জালে সাধারণ যাত্রীরা এ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

অথচ নোয়াখালী-ঢাকা রুটে প্রায় সময় টিকেট চেয়েও বিরাগভাজন হতে হয়েছে অনেক যাত্রীকে। এখন আর ট্রেনের কথাও অনেকে ভুলতে বসেছে। বর্তমানে মাত্র একটি উপকুল ট্রেনের এমন ধীরগতি ও স্বেচ্ছাচারিতার কারণে সাধারণ মানুষের কাছে সরকারের সুনাম ও সুখ্যাতি যেমন নষ্ট হচ্ছে, তেমনি সরকারও এক বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হয়ে চলছেন।

১৯৯১ সাল ধরে এ রুটে নোয়াখালী এক্সপ্রেস নামে একটি ট্রেনটি চলাচল করলেও, আওয়ামী সরকারের শেষ সময়ে তা বন্ধ হয়ে যায়। একইভাবে, ওই আমলে ডেমু নামে বৈকালিক একটি ট্রেনের পেছনে সরকারের কোটি-কোটি টাকা বিনষ্ট হলেও, বাস্তবে তা জনমানুষের কোন কাজে আসেনি।

————————————————————————————————————————-

একজন ব্যাংকার ক্ষোভ প্রকাশ করে জানান,  রেল একটি স্বাচ্ছন্দ্য, আরামদায়ক, নিরাপদ  পরিবহণ ব্যবস্থা ; কিন্তু রেলের অসাধু লোকজনের কারণে বর্তমানে তা একটি রোগব্যধিতে পরিণত হয়েছে। মঙ্গলবার রাত নয়টার দিকে যখন কথা হয়, ওই ব্যাংকার তখন নরসিংদী এলাকায়। তিনি বলেন, ট্রেনে এসি নামের কক্ষে এখন এসি থাকেনা। সেখানে তারগুলো সবই ছিঁড়ে রেখে অকেজো করে যাত্রীদের এ বাহন থেকে মুখ ফিরিয়ে নেয়ার চেষ্টায় লিপ্ত হয়েছেন খোদ এখানকার কর্মকর্তা, কর্মচারীরাই। প্রতিটি কক্ষেই রয়েছে, বিপর্যস্ত পরিবেশের দুর্গন্ধ। বসার সিটসহ পারিপাশ্বিক অবস্থাও বিদঘুটে। এরফলে রেলে ভ্রমনের সার্বিক সুখপ্রিয়তা ও আনন্দ হতে বঞ্চিত হচ্ছেন এ অঞ্চলের যাত্রীরা।

————————————————————————————————————————-

এ বিষয়ে সরকারের রেলমন্ত্রীর একান্ত সদৃষ্টি কামনা করছেন নোয়াখালীর বিভিন্ন পর্যায়ের মানুষ।

 

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!