মৃত শিশু জন্মহারে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৬২ পাঠক

ডেস্ক রিপোর্ট। ০৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।

বাংলাদেশে মৃত সন্তান জন্মের হার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। সম্প্রতি ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে চলতি বছর ‘ ইউনাইটেড নেশনস ইন্টার-এজেন্সি গ্রুপ ফর চাইল্ড মরটালিটি এস্টিমেশনের ’(ইউএন আইজিএমই) প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বছরে ৬৩ হাজারের বেশি মৃত শিশু ভূমিষ্ঠ হচ্ছে। এ হিসেবে প্রতি বছর জন্ম নেওয়া নবজাতকের মধ্যে প্রায় ২ দশমিক ৪৪ শতাংশই মৃত। এই হার দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ।

ইউএন আইজিএমইয়ের আরেক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ২০২৩ সালে এক লাখের বেশি শিশুর মৃত্যু হয়েছে। জন্মের পর থেকে পাঁচ বছরের মধ্যে মারা গেছে এসব শিশু, যাদের মধ্যে দুই-তৃতীয়াংশ শিশুর মৃত্যু হয়েছে ২৮ দিন বয়সের আগে।

১৯৯০ সালের পর থেকে শিশু মৃত্যুহার হ্রাসে অগ্রগতি অর্জন করলেও বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে মৃত সন্তান প্রসবের হার সর্বোচ্চ বলে চলতি বছর প্রকাশিত এই প্রতিবেদনে উঠে এসেছে।

মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন কঠিন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এসডিজি অর্জনে বাংলাদেশকে অবশ্যই প্রতি বছর অতিরিক্ত ২৮ হাজার নবজাতককের প্রাণ বাঁচাতে হবে।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!