বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

  • আপডেট সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৮৫ পাঠক

দিশারী ডেস্ক। ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ মিকাইল (২২) ও মো. ওবায়দুল (২৩) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা ।নিহত মোহাম্মদ মিকাইল ও মো. ওবায়দুল উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!