লিভারের জন্য ৫ পানীয় উপকারী

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১০৭ পাঠক

দিশারী ডেস্ক। ০৩ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ।

লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যার স্বাস্থ্য ভালো না থাকলে শরীরজুড়ে নানা সমস্যা দেখা দিতে পারে। লিভার পরিষ্কার ও সুস্থ রাখতে প্রয়োজন সঠিক ডায়েট ও কিছু কার্যকর ডিটক্স পানীয়। প্রতিদিনের খাদ্যতালিকায় কয়েকটি সহজ ঘরোয়া উপাদান দিয়ে তৈরি পানীয় রাখলে লিভারের স্বাস্থ্য অনেকটাই ভালো রাখা যায়। চলুন, জেনে নিই এমনই ৫টি উপকারী পানীয়।

বিটের রস

———-
বিটে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও বেটালেইন, যা লিভার পরিষ্কার রাখতে দারুণ কার্যকর। প্রতিদিন অল্প পরিমাণে বিটের রস খেলে শরীরের টক্সিন দূর হয়, লিভারও থাকে সতেজ। ছোট টুকরো করে বিট ধুয়ে মিক্সারে ব্লেন্ড করে নিন। স্বাদ বাড়াতে সামান্য বিট লবণ মিশিয়ে নিতে পারেন। তবে খেয়াল রাখুন, অতিরিক্ত খাওয়া যাবে না।

হলুদ দুধ বা হলুদ পানি
————————

হলুদে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক উপাদান ‘কারকিউমিন’। যা লিভারের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। কাঁচা হলুদ বেটে গরম দুধে মিশিয়ে খেতে পারেন। অথবা সকালে খালি পেটে হালকা গরম পানিতে কাঁচা হলুদ মিশিয়ে পান করলেও ভালো উপকার পাবেন।

গ্রিন টি

——-
গ্রিন টি-তে থাকে ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা লিভার পরিষ্কারে ভূমিকা রাখে এবং ওজনও নিয়ন্ত্রণে রাখে। দিনে ২-৩ বার গ্রিন টি খাওয়া যেতে পারে। তবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন, কারণ তা হিতে বিপরীত হতে পারে।

পালংশাকের রস বা স্মুদি

————————–
পালংশাকে থাকা ক্লোরোফিল ও ভিটামিন লিভারের টক্সিন দূর করতে সাহায্য করে। ভালো করে ধুয়ে স্মুদি বানিয়ে খেতে পারেন। তবে যাদের পেটের সমস্যা আছে, তারা পরিমাণ বুঝে খান বা বিকল্প ভাবুন।

লেবু পানি

———-
হালকা গরম পানিতে পাতিলেবুর রস মিশিয়ে খাওয়া লিভার ডিটক্সের অন্যতম সহজ ও কার্যকর উপায়। এটি শুধু লিভারই নয়, সার্বিক হজমক্রিয়াও উন্নত করে। দিনে একবার, বিশেষ করে সকালে খালি পেটে খেতে পারেন। অল্প করে নিয়মিত খেতে পারেন।

সূত্র : এবিপি বাংলা

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!