দিশারী ডেস্ক। ০৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ।
প্রশ্ন : কিরণ মিয়া রাকিব চৌধুরীর কাছ থেকে আট হাজার টাকা ঋণ নিয়েছেন। নির্দিষ্ট দিনে তিনি টাকা পরিশোধ করেননি। তাই রাকিব চৌধুরী টাকা উসুল করতে না পেরে কিরণ মিয়ার একটি ছাগল আটক করেছেন। প্রশ্ন হলো, এভাবে অনুমতি ছাড়া অন্যের ছাগল আটকানোর বিধান কী? এবং ঋণগ্রস্তের সম্পদ জব্দ করে টাকা আদায় করার বিধান কী ?
-মনির হাসান, মিরপুর
উত্তর : সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ না করা জুলুম ও গুনাহ। ঋণগ্রহীতা ঋণ পরিশোধ না করে টালবাহানা করতে থাকলে ঋণ আদায় করার জন্য নিয়মতান্ত্রিক পন্থা অবলম্বন করার পরও তা কার্যকর না হলে, শেষ পন্থা হিসেবে তার যেকোনো ধরনের বস্তু আটক করে ঋণ আদায়ের অনুমতি আছে। কিন্তু ঋণ পরিশোধ করে দিলে তা ফেরত দিতে হবে। (রদ্দুল মুহতার : ৪/৯৫, আদ্দুররুল মুখতার : ৬/৪২২, রদ্দুল মুহতার : ৬/৪২২, কিফায়াতুল মুফতি : ৭/১৪০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/৬৯)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা, ঢাকা।
সূত্র : অন্য দৈনিক।
Leave a Reply