দিশারী ডেস্ক। ৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ।
বিশেষজ্ঞরা বলছেন, লিফটের স্বাভাবিক আয়ুষ্কাল থাকে ২০-২৫ বছর। এরপর লিফট ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শুধু সরকারি এ ভবনই নয়, অনেক বেসরকারি ভবনের লিফটও রক্ষণাবেক্ষণের ঘাটতিতে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠছে।
১৯৯৯ সালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিসংখ্যান ভবনের উদ্বোধন হয়েছিল। এ ভবনে বর্তমানে মোট ছয়টি লিফট রয়েছে। ভবন নির্মাণের সময় এসব লিফট স্থাপন করা হয়। ১৯৯৯ সালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পরিসংখ্যান ভবনের উদ্বোধন হয়েছিল। এ ভবনে বর্তমানে মোট ছয়টি লিফট রয়েছে। ভবন নির্মাণের সময় এসব লিফট স্থাপন করা হয়। শিন্ডলার ব্র্যান্ডের লিফটগুলোর বয়স এখন ২৫ বছরের বেশি।
—————————————————————————————————————————–
বাংলাদেশ ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ( ১২ মাসের গড় হিসেবে ) সারাদেশে লিফট দুর্ঘটনা বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। গত তিন বছরে এ ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৭ জন। আহত হয়েছে আরো ৬৩৩ জন। নিয়মিত পরিদর্শন ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে লিফট দুর্ঘটনার ঝুঁকি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।
—————————————————————————————————————————–
রাজধানীর আগারগাঁও, শ্যামলী ও মতিঝিল এলাকা সরজমিনে ঘুরে বিভিন্ন ভবনে লিফটের নানা ভোগান্তির চিত্র দেখা যায়। আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনের ছয়টি লিফটের পাঁচটি সচল আছে। একটি লিফটের দরজা বন্ধ এবং অন্য দুটির বাইরে থাকা নির্দেশক বাটন খোলা অবস্থায় ছিল। নিয়মিত রক্ষণাবেক্ষণ করলেও লিফটগুলোর সার্ভিস দুর্বল হয়ে পড়ছে বলে মনে করেন অনেক ব্যবহারকারী। দ্রুত লিফটগুলো বদলানো না হলে দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
পরিসংখ্যান ভবনের এমআইএস বিভাগের একজন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে জানান, ভবনের ছয়টির মধ্যে কেবল ৩ নম্বর লিফটটি ঠিকভাবে কাজ করছে। অন্যগুলো পুরনো হয়ে যাওয়ায় ধীরগতিতে চলে এবং প্রায়ই আটকে যায়। এর মধ্যে ৫ নম্বর লিফটটি পুরোপুরি অচল।
রাজধানীর শ্যামলীতে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) লিফটগুলো বেহাল অবস্থায় দেখা যায়। হাসপাতালের জরুরি ও ক্যাজুয়ালটি বিভাগের দুটি লিফটের মধ্যে একটি সচল, অন্যটি বন্ধ পাওয়া গেছে। তবে মূল ভবনের সাতটি লিফটের সবই সচল বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
গত বছরের ১২ মে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকা পড়ে মমতাজ নামে এক রোগীর মৃত্যু হয়। এ ঘটনার কয়েকদিন আগে ৩ মে চিকিৎসা নিতে আসা জিল্লুর রহমান নামে এক রোগী হাসপাতালের ১২ তলায় লিফটের পাশের ফাঁক দিয়ে পড়ে নিহত হন। ২০২৩ সালের ৬ জানুয়ারি মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালের লিফটের তার ছিঁড়ে সাতজন আহত হয়েছিলেন।
সূত্র : অন্য দৈনিক
নিয়মিত দেখভালের দাবি করলেও অনেক সরকারি ভবনে লিফট দুর্ঘটনা ঘটছে। গত ২৭ মে রাজধানীর কারওয়ান বাজারের সরকারি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনে এক লিফট দুর্ঘটনায় নয়জন আহত হন। সকাল পৌনে ৯টার দিকে ২০ তলা ভবনের ১৩ তলা থেকে লিফটটি নিচে নামার সময় ত্রুটি দেখা দেয়। এ সময় নয়জন আহত হন। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
—————————————————————————————————————–
ফায়ার সার্ভিসের তথ্য বলছে, কয়েক বছরের মধ্যে দেশে সর্বোচ্চ লিফট দুর্ঘটনা ঘটেছে ২০২৪ সালে। এ বছরের প্রথম ১০ মাসে সারা দেশে ২০৮টি লিফট দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয় ছয়জন ও আহত ১৯৯ জন। এর আগের বছর ২০২৩ সালে ১৭৪টি লিফট দুর্ঘটনায় প্রাণ হারায় নয়জন। লিফট দুর্ঘটনায় তিন বছরের মধ্যে ওই বছরেই সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
—————————————————————————————————————–
এছাড়া ২০২২ সালে ১৮৯টি লিফট দুর্ঘটনায় দুজন নিহত ও আহত হয় ২৫২ জন। এ বছর লিফট দুর্ঘটনায় তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আহত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, নগরায়ণের সঙ্গে বাড়ছে বহুতল ভবন। এসব ভবনে লিফটের ব্যবহারও বেড়েছে। সাধারণভাবে বাংলাদেশে ব্যবহৃত অধিকাংশ লিফটের আয়ুষ্কাল ২০ বছর। রক্ষণাবেক্ষণের ওপর ভিত্তি করে কোনো কোনো লিফট ২৫ বছর পর্যন্তও নিরাপদ সেবা দেয়। তবে নির্ধারিত আয়ুষ্কাল শেষ হয়ে গেলে ব্যবহৃত লিফটে বিভিন্ন সমস্যা দেখা দিতে থাকে। সেন্সর ত্রুটি থেকে শুরু করে ছিঁড়ে পড়ার মতো ঝুঁকিও তৈরি হয়। সাধারণ আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়া লিফটগুলো রক্ষণাবেক্ষণে গাফিলতি হলে দুর্ঘটনার ঝুঁকি আরো বেড়ে যায়। এ ধরনের লিফট ব্যবহারের আগে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা উচিত। পাশাপাশি লিফটের যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন দক্ষ জনবল। দেশে অধিকাংশ ক্ষেত্রে সীমিত প্রশিক্ষণ দিয়েই লিফট রক্ষণাবেক্ষণে লোক নিয়োগ করা হয়, নিরাপদ লিফট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য যা যথেষ্ট নয়। এসব কারণেই লিফট দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
————————————————————————————————————————–
ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকৌশলী ও এরিয়া ম্যানেজার ইমরুল হোসাইন বলেন, একটি লিফটের কার্যকর সময়কাল বহুলাংশে তার ধরন, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের ওপর নির্ভর করে। নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে একটি ভালো ব্র্যান্ডের লিফট ২০-২৫ বছর পর্যন্ত সচল ও কার্যকর থাকে। তবে আধুনিকীকরণের মাধ্যমে এর আয়ুষ্কাল ৩০-৩৫ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব। লিফটের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিয়মিত ও পেশাদারি রক্ষণাবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। লিফটের বিভিন্ন যন্ত্রাংশের আয়ুষ্কাল ভিন্ন হওয়ায় নিয়মিত পরিদর্শনের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত অংশগুলো সময়মতো পরিবর্তন করা জরুরি।
————————————————————————————————————————–
আয়ুষ্কাল পেরিয়ে যাওয়া এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দেশে লিফট দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের মুখপাত্র মো. শাহজাহান শিকদার। তিনি বলেন, লিফট রক্ষণাবেক্ষণে অনেক ক্ষেত্রে মানহীন সরঞ্জাম ব্যবহার করা হয়। বিশেষ করে লিফটের সঠিক গ্রিজিংটা (দঁড়িতে গ্রিজ করা) খুব জরুরি। পাশাপাশি লিফটের গিয়ার শিফটিং ব্যবস্থা রক্ষণাবেক্ষণও খুব জরুরি। কিন্তু দেখা যায় নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের ফলে লিফটে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। পাশাপাশি লিফট পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি করতে হবে। এছাড়া কারিগরি সক্ষমতাসম্পন্ন প্রকৌশলীদের দিয়ে নিয়মিত লিফট পরিদর্শন করাতে হবে। পরিদর্শন শেষে একটি রেজিস্টারে লিফটের হালনাগাদ তথ্য লিপিবদ্ধ করতে হবে।
Leave a Reply