দিশারী ডেস্ক। ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ।
অনেকে বড়শিতে কেঁচো বা ছোট মাছ বিদ্ধ করে মাছ শিকার করেন। এটা জায়েজ আছে কি না ?
উত্তর :
বড়শিতে মাছ বা কেঁচো গাঁথার আগে তা মেরে নিলে তা দ্বারা মাছ ধরা জায়েজ হবে। কিন্তু জ্যান্ত মাছ বা কেঁচো বড়শিতে গেঁথে মাছ শিকার করা জায়েজ নয়।
সহিহ বুখারি, হাদিস : ৫৫১৩; সহিহ মুসলিম হাদিস : ৫০১৭; তাকমিলাতু ফাতহিল মুলহিম ৪/৫৪০; আলমুগনী, ইবনে কুদামা ১৩/২৮৯ ;
আদ্দুররুল মুখতার এ এসেছে- “ويحرم صيدها إن تألمت، وكذا الإبقاء، وفي التتارخانية: لا يجوز الاصطياد بالسمك الحي؛ لأنه تعذيبٌ.”
যদি জ্যান্ত মাছ কষ্ট পায়, তবে তাকে দিয়ে শিকার (যেমন : টোপ বানানো) হারাম।
তেমনি তাকে জীবিত অবস্থায় রেখে দেয়াও (টোপ হিসেবে বা বিনা প্রয়োজনে) ঠিক নয়। ‘ তাতারখানিয়া ’ গ্রন্থে এসেছে : জীবিত মাছ দিয়ে শিকার করা জায়েজ নয়, কারণ এটি এক প্রকার নির্যাতন। (আদ্দুররুল মুখতার ৬/৪৭৪)
উৎস : আল কাউসার, জুলাই ২০১০।
Leave a Reply