দিশারী ডেস্ক।। ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ।।
মহান আল্লাহর অপার কৃপায় একটি শাররিক সুস্বাস্থ্য ও সুস্থ্য মানসিকতায় পবিত্র ওমরা পালন শেষে ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দে নিজের মাতৃভূমিতে ফিরছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো.শাহজাহান।
দেশে ফিরে ফের নিজের সংসদীয় আসনের রাজনীতিতে গণমানুষের পবিত্রতম ভালবাসায় সিক্ত হবেন তিনি।
গত ২২ অক্টোবর পবিত্র মক্কা ও মদিনায় ওমরা পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন মো. শাহজাহান। এ সময় পবিত্র মক্কা ও মদিনায় দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুদীর্ঘ জীবন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও সুস্থ্যতা, দেশবাসী এবং সর্বোপরি নিজের সংসদীয় আসনের (নোয়াখালী-৪) সর্বস্তরের গণমানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। এমনটাই জানান বিএনপির বিশ্বস্ত কর্মী ও মো. শাহজাহানের একজন ভক্ত জামাল উদ্দিন মুন্সি।
মো. শাহজাহান ২০২৪ সালের বন্যাকালে সদরের বিভিন্ন এলাকায় কোমরভেজা পানিতে বন্যাপীড়িত মানুষের সেবায় নিজেকে সর্বদাই সজাগ রাখেন। এক পর্যায়ে, শাররিক ক্রান্তিতে কিছুটা অসুস্থ্য হয়ে দেশের বাইরে চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে সুস্থ্যতা নিয়ে দেশে ফিরেন।
তিনি ১৯৯১ সাল ধরে নোয়াখালীর সদর ও সুবর্ণচর আসনের গণমানুষের সংসদীয় প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন। রাজনৈতিক জীবনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক, সভাপতি, চট্রগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব পদে দায়িত্ব পালন করছিলেন।
দলের একটি কঠিন দুঃসময় ও দূর্যোগকালে নিজেকে দলের জন্যে উৎসর্গ রেখেছিলেন মো.শাহজাহান। বিএনপির সর্বস্তরের নেতা, কর্মী ও সমর্থকদের কাছে আচার-আচরণে, ভদ্রতা-সভ্যতা, শিষ্টাচারিতায় অনন্য উদাহরণ হওয়ায় গণমানুষের কাছেও প্রিয় ঠিকানা মো. শাহজাহান।
সদর ও সুবর্ণচরের প্রতিটি অবহেলিত এলাকার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিদু্্যৎ সম্প্রসারণ ও রাস্তা-ঘাটের উন্নয়নে রয়েছে মো. শাহজাহানের অবদান।
Leave a Reply