দিশারী ডেস্ক। ১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।।
নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের আনসার কোম্পানীর বাড়ির দরজায় স্থাপিত আল আনসার মডেল দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার, সকাল ১০ টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে মাদ্রাসার সভাপতি, শিক্ষানুরাগী ও তরুন সমাজসেবক আনোয়ার হোসেন সুজনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বিএনপির দলীয় প্রার্থী আলহাজ¦ মো. শাহজাহান।
—————————————————————————————————————
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সাবেক সাধারণ সম্পাদক, বৃহত্তর নোয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবি আবদুর রহমান, বিএনপি নেতা ফিরোজ আলম মতিন,শহিদুল ইসলাম কিরন, নোয়াখালী জজকোর্টের পিপি শাহাদাত হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, ওবায়েদ উল্লাহ মেমোরিয়াল স্কুলের পরিচালনা বোর্ডের সভাপতি ও বিএনপি নেতা ওমর ফারুক, নোয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন জসিম, মাওলানা আবু বক্কর ছিদ্দিক প্রমূখ বক্তব্য রাখেন।
—————————————————————————————————————–
প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান বলেন, এক সময় আমাদের বিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও ছিল বাধ্য্যতামূলক। কিন্তু বিগত সরকার এ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন, আল্লাহর রহমতে বিএনপি যদি ক্ষমতায় আসে আমরা এ বিষয় অবশ্যই পুর্নবহালের চেষ্টা করবো। তিনি বলেন, ধর্মীয় শিক্ষা না থাকলে নৈতিক শিক্ষা থাকেনা। নৈতিক শিক্ষা মানে আল্লাহকে ভয় করা। আর যে আল্লাহকে ভয় করেনা, সে সমাজকেও ভয় করেনা।
তিনি বলেন, এক সময় আমরা বলতাম আল্লাহ রিজিকে বরকত বাড়িয়ে দেন। আল্লাহ আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আর আমরা এখন বলি যেভাবেই হোক টাকা উপার্জন করতে হবে। এর জন্য নৈতিক শিক্ষার অভাবকে দায়ী করেন তিনি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, আমরা নৈতিক শিক্ষায় সমৃদ্ধবান থাকলে বিগত সরকার এতোটা জেল, জুলুম, নির্যাতন করে এতোটা বছর ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইতেন না।
মো. শাহজাহান বলেন, নৈতিক শিক্ষা না থাকলে মানুষ মানুষকে ভক্তি, সম্মান করেনা।

মো. শাহজাহান বলেন, একবার আমি এমপি থাকাকালে এক ব্যক্তিকে ধমক দিয়ে কথা বলেছিলাম, পরে ওই ব্যক্তি চলে যাওয়ার পর আমার ভেতরে একটা অনুশোচনা হলো। আমি এ এলাকার সংসদ সদস্য, আমি দায়িত্বে থাকার কারণে তিনি আমার কাছে এসেছেন। কিন্তু আমি তাকে ধমক দেয়া ঠিক হয়নি। পরের দিন সকালে তিনি ওই ব্যক্তির বাড়িতে হাজির হলে একটি আনন্দঘন মুহুর্তের সৃষ্টি হয়।
তিনি বলেন, আজকে আল আনসার মডেল দাখিল মাদ্রাসার ছাত্রীরা ইংরেজিতে যে কথোপকথন করেছে, তাতে প্রমাণ হয়েছে মাদ্রাসায়ও শুধু আরবী শিক্ষা না, এরা আধুনিক শিক্ষা ব্যবস্থায়ও পারদর্শী।
তিনি বলেন, আল্লাহ পাক যদি আমাকে দায়িত্ব দেন, আমি অন্য এলাকায় কি হবে জানিনা ; তবে আমার এলাকাকে একটি আর্দশিক এলাকা হিসেবে সাজানোর চেষ্টা করবো।
উল্লেখ্য, নোয়াখালী জজকোর্টের পিপি ও নোয়াখালী ইউনিয়নের সুযোগ্য মানুষ এডভোকেট শাহাদাত হোসেন মাদ্রাসাটির উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

Leave a Reply