ধর্মপুরে বেগম জিয়ার জন্যে দোয়া চাইলেন শাহজাহান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ পাঠক

দিশারী ডেস্ক। ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘজীবন কামনায় মিলাদ, দোয়ার অনুষ্ঠান ও এক বিশাল নারী সমাবেশ সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে সদর উপজেলার ধর্মপুরের হাজির হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় কয়েক হাজার নারীসহ বিপুল সংখ্যক বিএনপির নেতা, কর্মী ও সমর্থকরা অংশ গ্রহণ করেন।

ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান।

ধর্মপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সদর উপজেলার অন্যতম যুগ্ম আহবায়ক এডভোকেট আমির হোসেনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃব্য রাখেন নোয়াখালী জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সলিম উল্যা বাহার হিরন, সদস্য সচিব ভিপি জসিম, এডভোকেট কাজী কবির আহমেদ, ওমর ফারুক টপি, মাওলানা আবু ছাফাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত সংসদ সদস্য পদে প্রার্থী মো.শাহজাহান দেশনেত্রী ও রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি বেগম খালেদা জিয়ার সুদীর্ঘ জীবন প্রার্থনা করে সর্ব সাধারণের কাছে দোয়ার প্রার্থনা করেন।

তিনি বলেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেয়ার পর এ দেশের নারীদের ভাগ্যোন্নয়নে যা কিছু হয়েছে, সবই তিনিই শুরু করেছেন। মো. শাহজাহান বলেন, এর আগে এ এলাকার রাস্তা-ঘাট, স্কুল,কলেজ, নারী শিক্ষার কি বেহালদশা ছিল আপনারা সবই জানেন। বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান আরো বলেন, মহান আলাহ পাক আগামীতে তাঁকে আপনাদের সেবা করার সুযোগ দিলে বেগম জিয়া এদেশের নারীদের সম্মান রক্ষায় আরো বেশি অবদান রাখবেন বলে তিনি মনে করেন।

তিনি শেখ হাসিনা সরকার কর্তৃক খালেদা জিয়াকে মিথ্যে মামলায় জেলে পাঠিয়ে শাররিক ও মানসিকভাবে নিষ্পেষণ করার অভিযোগ করেন। তিনি বলেন, আজ বেগম জিয়ার জন্যে সাধারণ খেটেখাওয়া মানুষ আল্লাহ দরবারে জীবন প্রার্থনা করছেন। আর হাসিনার বিরুদ্ধে মামলার রায় শুনলে বলছেন আলহামদুলিল্লাহ ।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!