শিরোনাম:
সড়ক দুর্ঘটনার শিকার মানুষ ক্ষতিপূরণ পাচ্ছেন না নোয়াখালীর পৌরতে সন্ত্রাস ও চাঁদাবাজিতে বারণ করায় গৃহিণীকে ছুরিকাঘাত হত্যা আড়াল করতেও লাশ ফেলা হয় রেললাইনে বছরে ৩০ হাজার মানুষ ডায়রিয়ায় মারা যায় খাল খনন : খাদ্যনিরাপত্তা, পুষ্টি ও জলবায়ু-সহনশীলতার পথে বাংলাদেশের নতুন সম্ভাবনা পেটকাটার পুনঃখনন উদ্বোধনে উপদেষ্টা জবিউল্লাহ ও সংসদ সদস্য শাহজাহান আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে ” তত্ত্বাবধায়ক সরকার ” বহাল সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের দুই সদস্যকে হত্যার আজো বিচার পায়নি পরিবার পরিচ্ছন্নতায় সমৃদ্ধ থাকলে নিজেকেও সুরক্ষিত রাখা যায় কাশিরামপুরে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নোয়াখালীর পৌরতে সন্ত্রাস ও চাঁদাবাজিতে বারণ করায় গৃহিণীকে ছুরিকাঘাত

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৩ পাঠক

দিশারী ডেস্ক।। ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ।।

নোয়াখালীর পৌরএলাকার গোপাইরামশংকরপুরে সন্ত্রাস, লুন্ঠন ও চাঁদাবাজিতে বারণ করায় গৃহিণীকে ছুরিকাঘাত করেছে সংঘবদ্ধ বখাটেরা। এ ঘটনায় ভুক্তভোগী বেবি বেগম (৬০) সুধারাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে গেলে ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, এ এলাকায় যুবক রাতুল, নিলয় ও আলীর সন্ত্রাস, লুন্ঠন ও চাঁদাবাজিতে তারা অতিষ্ঠ হয়ে ওঠছেন। তাদের ভয়ে এলাকার কোন নারী, পুরুষ সংঘটিত অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদের সাহস রাখেননা।

তারা জানান, এ বখাটেদের ভয়ে এ এলাকার বিদ্যালয়গামী ছাত্র-ছাত্রীরাও রাস্তায় প্রকাশ্যে চলাফেরা করতে তটস্থ থাকেন। বিগত ৫ আগষ্টের পর বিএনপির পরিচয় ব্যবহার করে দিনের পর দিন নানা ধরনের অন্যায় ও অপকর্ম করার দায়ে এলাকার নিরীহ ও শান্তিপ্রিয় বিএনপি নির্বাচনকালে বিএনপি হতেও মুখ ফিরিয়ে নেয়।

—————————————————————————————————-

নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানান, এ বখাটেদের কারণে বিনোদপুর এলাকার অনেকেও সদ্যঅনুষ্ঠিত নির্বাচনে বিএনপির প্রতি বিরুপ ধারণ পোষণ করেন। আবার এসব বখাটেকে বিএনপির কথিত রাজনীতির কেহ কেহও নাকি প্রশ্রয় দেয়। কথিত বড় ভাইদের আশ্রয়ে মূলত তারা বেপরোয়া হয়ে ওঠছেন বলে মনে করছেন স্থানীয়রা।

—————————————————————————————————-

বেবি বেগম অভিযোগ করেন, গত ২০ মার্চ আনুমানিক দুপুর ১২ টার দিকে মিলনের পুত্র রাতুল, মৃত আজাদের পুত্র নিলয়, মৃত আবু তাহেরের পুত্র আলীসহ সংঘবদ্ধরা তার বাড়ির আঙ্গিনায় গিয়ে তার পুত্র আরমান (২৫) কে ডাকাডাকি করতে থাকে। এ সময় আরমানের মা বেবি বেগম ঘর থেকে বেরিয়ে এসে তার পুত্রকে তাদের সঙ্গ করতে বারণ করেন।

একই সময় তিনি গত ১১ মার্চ ওই বখাটেরা স্থানীয় রঞ্জিত কুরিকে তাদের বাড়ির পাশের একটি টর্চার কক্ষে আটক করে নগদ ৩০ হাজার টাকা চাঁদা আদায়, মোবাইলসহ প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নেয়ার অভিযোগ করেন। পরবর্তীতে, রঞ্জিত বিষয়টি গণমাধ্যমের কাছে প্রকাশ করার দায়ে একপর্যায়ে তাকে হত্যা করে জনৈক হেঞ্জু মিয়ার পুকুরে লাশ ফেলে দেয়ারও অভিযোগ করেন তিনি।

এ সময় ওই বখাটেরদের অন্যতম সর্দার রাতুলসহ অপরাপরা উত্তেজিত হয়ে বেবি বেগমকে উপর্যোপুরি ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। ঘটনার সময় তার পুত্র আরমান ঘর থেকে বেরিয়ে তাদের বারণ করার চেষ্টা করলে তাকেও উপর্যোপুরি পিঠে ও হাতের বাহুতে কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় আহতদের শৌ’চিৎকারে বাড়ির লোকজন এবং অন্যান্যদের মধ্যে রাব্বি, শিল্পি বেগম, নিতু, মরিয়ম বেগম রুবেল এগিয়ে এলে তারা ঘটনাস্থল হতে চলে যায়।

আহতরা জানান, এ ঘটনার কোন ধরনের মামলা মোকদ্দমা করলে বেবিসহ পুরো পরিবারকে চিরতরে শেষ করে দেয়ার হুমকিও দেয় বখাটেরা। বর্তমানে এলাকার সাধারণ ও শান্তিপ্রিয় মানুষ প্রকাশ্যে সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনায় জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!