দিশারী ডেস্ক। ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ।
প্রশ্ন : আমি জনৈক ব্যক্তির একটি বিল্ডিংয়ের রং করার জন্য ১০ লাখ টাকার বিনিময়ে অর্ডার নিই। রং ও কর্মচারীর বেতন আমাকেই দিতে হবে। এর জন্য নগদ অর্থের প্রয়োজন; কিন্তু আমার কাছে অর্থ নেই। তাই আমি অন্য ব্যক্তি থেকে এই শর্তে টাকা নিই যে যা লাভ হবে, তা সমান ভাগে ভাগ হবে।
অথবা যত টাকার প্রয়োজন তার ২০% আমার থেকে দিলাম এবং বাকি ৮০% অন্য ব্যক্তি থেকে নিলাম এই শর্তে যে যা লাভ হবে তার ৬৫% আমার, বাকি ৩৫% ওই ব্যক্তির। এভাবে চুক্তি করে লভ্যাংশ গ্রহণ করা হালাল হবে কি?
-আব্দুর রহীম, বগুড়া
উত্তর : উল্লেখিত পদ্ধতিতে উভয় ধরনের চুক্তি করে লভ্যাংশ গ্রহণ করা হালাল হবে। (দুররুল মুখতার : ২/১৪৬, বাহরুর রায়েক : ৭/৪৪৯, রদ্দুল মুখতার : ৪/৩১২)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
Leave a Reply