নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)’র কার্যনির্বাহী কমিটি গঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৭ পাঠক

দিশারী ডেস্ক।। ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ।।

নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষার প্রত্যয়ে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার, ১২ মে সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক জমকালো পরিচিতি সভায় আগামী এক বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করা হয়।

————————————————————————————–

সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

—————————————————————————————

সংগঠনের প্রধান উপদেষ্টা মো. বোরহান উদ্দিন (দৈনিক সংগ্রাম) আগামী ১ বছরের জন্য এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এতে মো. লিয়াকত আলী খান (বৈশাখী টিভি) সভাপতি, জাহাঙ্গীর আলম (দৈনিক দিনকাল) সাধারণ সম্পাদক, মো. আবুল কালাম আজাদ ভূঁইয়া (আমার দেশ) জ্যেষ্ঠ সহ-সভাপতি, তাজুল ইসলাম মানিক (এটিএন বাংলা) সহ সভাপতি, এম বি আলম (চলতি ধারা) সহ-সভাপতি, এহসানুল হক খসরু (ইনকিলাব) সহ-সভাপতি, মো. মোজাম্মেল হোসেন (কালবেলা) জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক, আবদুস শাকুর হান্নান ( খবরপত্র) সহ-সাধারণ সম্পাদক, মো ইমাম উদ্দিন আজাদ(আমার সংবাদ) সহ-সাধারণ সম্পাদক, মো. কামরুল কানন (ইসলামী টিভি) কোষাধ্যক্ষ, জুয়েল রানা লিটন (প্রতিদিনের সংবাদ) সাংগঠনিক সম্পাদক , নাসিম শুভ (এখন টিভি) দপ্তর সম্পাদক, মো. গোলাম কিবরিয়া রাহাত (স্টার নিউজ) সাহিত্য ও প্রকাশক সম্পাদক, মো. মাহবুবুর রহমান (ঢাকা মেইল) তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক , ফজলুল কাদের রাজু (ভোরের আলো) ক্রীড়া ও প্রচার সম্পাদক , মো. হাসান (বাংলাভিশন) আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

—————————————————————————————————

এছাড়া আকাশ মো. জসিম (ডেইলি সান), আবদুর রহিম বাবুল (এসএটিভি), মো. মোজাম্মেল কামাল (জাতীয় বাংলাদেশ), দ্বীপ আজাদ (বাংলাদেশ পোস্ট), মিজানুর রহমান রিয়াদ (মাছরাঙ্গা টেলিভিশন), এম এস রিজোয়ান, এম এস জামাল, মো. আনোয়ার তোহা, জহিরুল হক জহির, মো. সালাহ উদ্দিন, রনি কুমার দাস, মোহাম্মদ হোসেন, মো. ইব্রাহিম, মুজাহিদুল ইসলাম সোহেল, হানিফ মাহমুদ, আবদুল কাইয়ুম মানিক, সিরাজ উদ্দিন শাহিনসহ ১৮ জনকে নির্বাহী সদস্য করা হয়।

—————————————————————————————————

​সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও জেলা শহরে কর্মরত সাংবাদিকরা প্রেসক্লাব মিলনায়তনে সমবেত হন। সভায় উপস্থিত সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

পরিচিতি সভায় বক্তারা আশা প্রকাশ করে বলেন, পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই ইউনিয়ন জেলার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

​নতুন এই কমিটি সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধতা তৈরি , তরুণ সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ ও সদস্যদের আপদকালীন সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, নোয়াখালীর গণমাধ্যম কর্মীদের স্বার্থ রক্ষায় এই ইউনিয়ন সবসময় সোচ্চার থাকবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ইউনিয়নটি কার্যকর ভূমিকা রাখবে। ​

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!