আকাশ মো. জসিম।
প্রিয় পাঠক, শুভেচ্ছা র’লো। দীর্ঘদিন ধরে নেট দুনিয়ায় বিচরণ করতে চেয়েও স্বাধীন, সত্য ও বস্তুনিষ্ঠভাবে দেশ-বিদেশের খবরাখবর আপনাদের দরবারে পৌঁছে দিতে না পারার অক্ষমতা অনুভব করে আসছিলাম।
বারবার মনে রাখছি, কোন খবর সত্য, নিরপেক্ষ ও বস্তনিষ্ঠভাবে প্রকাশ আর প্রচারের আড়ালে একটি হীনপ্রবণ মনোবৃত্তির সঞ্চারিত লৌহের শিকলও কম শক্ত নয়। একটু বিরাগভাজন হলেই বিপদসংকুল।
তবুও শেষ পর্যন্ত মহামারী করোনার ধাক্কায় প্রিণ্ট দুনিয়ার ঝড়-ঝঞ্চা আর জব্দ অর্থনীতির স্তব্ধজীবনে পেশাগত পরিধির সীমানা অটুট রাখার সীমাহীন চেতনায় কিছুটা সত্য খবর পৌঁছে দিতে ছোট্র পরিসরে সাহসী হয়েছি।
আগামীর সত্য খবর প্রকাশের ইস্পাত শপথ নিয়ে পথযাত্রায় শুরু করেছি প্রিয় দৈনিক দিশারী’র অনলাইন ভার্সন। কতটুকু টিকে থাকবো, তা সময়ই স্বাক্ষ্য থাকবে।
তবে আপনারা প্রিণ্টভার্সনে যেভাবে অনুপ্রেরণা, শক্তি, সাহস, বুদ্ধি, পরামর্শ দিয়ে সদয় হয়েছেন ; সেটুকুর ব্যত্যয় না হলে হয়তোবা আমাদের প্রত্যাশিত আগামী আরো বেশি শক্ত, সাহসী, বেগবান, প্রতিভাধর ও প্রতিশ্রুতিশীল হওয়ার আশা রাখি।
একইসাথে বিশ্বাস রাখতে চাই, সমাজব্যবস্থায় সংঘটিত খবরাখবরের নিখুঁত সত্য ও শুদ্ধাচারিতার বিকাশ ও প্রকাশে নিশ্চয় অদম্য হওয়ার পথেই এগিয়ে যাবো। আল্লাহ অবশ্যই সহায় থাকবেন নিশ্চয়।
লেখক : সম্পাদক ও প্রকাশক।
Leave a Reply