নিক-প্রিয়াঙ্কার এবার বিচ্ছেদের গুঞ্জন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৭২৯ পাঠক

 

বিনোদন ডেস্ক

————

নিক-প্রিয়াঙ্কার দাম্পত্য বিচ্ছেদ নিয়ে ভবিষ্যৎবাণী করলেন বলিউড অভিনেতা কমল আর খান। আমির-কিরণের দাম্পত্য বিচ্ছেদের ঘটনা পুরনো না হতেই নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া দম্পতির বিবাহ বিচ্ছেদ নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন এই অভিনেতা।

দশ বছরের মধ্যে দাম্পত্যে ইতি টানবেন প্রিয়াঙ্কা, সম্পতি এক টুইটে এমনটাই দাবি করেছেন কমল! এমনকি কারিনা কাপুর খান ও সাইফ আলি খানকে নিয়েও এমন মন্তব্য করেছেন অভিনেতা।

 

এই টুইটের পরেই হইচই শুরু হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।

নিজেকে পরিচালক-প্রযোজক-অভিনেতা হিসেবে পরিচয় দেন কমল। তিনি আবার স্বঘোষিত ছবি সমালোচকও বটে। কিন্তু বিতর্কিত মন্তব্যের স্রষ্টা হিসেবেই তিনি বিখ্যাত।

কেআরকে’র এমন টুইট সহজভাবে নিতে পারেননি নেটিজেনরা। এ অভিনেতার টুইটের মন্তব্য বাক্সেও সেই ছাপ স্পষ্ট।

একজন লিখেছেন, ‘একটু বাড়াবাড়ি করে ফেলছেন। দয়া করে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের মন্তব্য করবেন না।’

এক নেটিজেন লিখেছেন, ‘আমিও ভবিষ্যদ্বাণী করছি। আপনি আগামী ১০ দিনের মধ্যে মারা যাবেন।’ অনেকেই আবার নেতিবাচক মন্তব্যের পরিবর্তে তারকাদের প্রশংসা করতে উপদেশ দিয়েছেন কমলকে।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!