মাইলস্টোনে আহত ও নিহতদের স্মরণে নিউ মডেল জনতা উচ্চ বিদ্যালয়ে দোয়া

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৭৫ পাঠক

দিশারী ডেস্ক।। ২২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ।

২১ জুলাই, সোমবার ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিতসহ দোয়া অনুষ্ঠান হয়েছে।

২২ জুলাই, মঙ্গলবার নোয়াখালীর সদর উপজেলার ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নের নিউ মডেল জনতা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এসময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নবগঠিত কমিটির সভাপতি মজিবুল হক রনি ও গণ্যমান্যরাসহ শিক্ষক-শিক্ষার্থী সবার অংশগ্রহণে অনুষ্ঠিত বিশেষ দোয়ার আয়োজনে মরহুমদের জান্নাতের সর্বোচ্চ মাকাম প্রার্থনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!