দিশারী ডেস্ক।। ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ।।
আদালতে বিচারাধীন ফৌজদারী মামলা প্রত্যাহারের দাবিতে নোয়াখালী সদর উপজেলার ১ নম্বর চরমটুয়ায় পশ্চিম ব্রক্ষপুরে বাদীর বসত ঘরে হামলার ঘটনার অভিযোগ করেছেন ভুক্তভোগী মামলা বাদী শরিফ।
১৯ ফেব্রুয়ারি , বৃহষ্পতিবার ভুক্তভোগীর বসত বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানান আতঙ্কিত পরিবার ও বাদী শরিফ।
তিনি জানান, তার সৌদী প্রবাসী ভাই জসিম উদ্দিন গত ১৫ ডিসেম্বর দেশে আসেন। পরবর্তীতে, তাদের জরুরী প্রয়োজনে বাড়ির সামনে ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ছাপ কবলামূলে কতেক জমি কিনেন তারা।

এরপর গত ৪ ফেব্রুয়ারি ওই জমিতে চাষ করতে গেলে মৃত ফখরুল ইসলামের পুত্র এমদাদ হোসেন পিয়াস, ইমরান হোসেন, কামালের পুত্র হোসেন, আবু জাফরের পুত্র সাকিবসহ সংঘবদ্ধরা তাদের বাধা প্রদান করেন।
এ সময় তিনি বাধার বিষয়ে জানতে চাইলে তারা মোটা অংকের চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন শরিফ। একপর্যায়ে, তারা চাঁদা দেয়ার অপারগতা প্রকাশ করলে এমদাদসহ সংঘবদ্ধরা শরিফের ভাই জসিম, আবদুর রহিমের স্ত্রী রোমানা, মোস্তফার স্ত্রী কমলাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে প্রাণেনাশের চেষ্টা চালায়। এ সময় জসিমসহ অপরাপরা গুরুতর আহত করেন। ঘটনাকালে আতঙ্কিত পরিবার ৯৯৯ নম্বরের ফোন করলে সুধারাম থানার এসআই জাকির হোসেনের নেৃতর্ত্বে একটি সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে জানতে এসআই জাকির হোসেনকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Leave a Reply