দিশারী ডেস্ক।। ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ।।
নামের সাথে নামের মিল থাকার কারণে সামাজিকভাবে নানা অপপ্রচার ও পুলিশী হয়রানির শিকার হচ্ছেন নোয়াখঅরী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের আমিন উল্যাহর পুত্র ঢাকাস্থ ব্যবসায়ী ও বিএনপি নেতা সুরুজ মিয়া।
খলিফার হাট এলাকার জনৈক মাদক ব্যবসায়ী সুরুজ মিয়ার নামের সাথে মিল থাকায়, মাদক ব্যবসার দায়ভার ঢাকাস্থ ব্যবসায়ী বিএনপি নেতা সুরুজ মিয়ার ওপর চাপিয়ে দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলনসহ মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকেলে খলিফার হাট বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সমাজের কিছু স্বার্থান্বেষীমহল স্থানীয় এক মাদক ব্যবসায়ী সুরুজ মিয়ার অপকর্মের দায় ইচ্ছাকৃতভাবে আমিন উল্ল্যাহর পুত্র ঢাকাস্থ ব্যবসায়ী ও বিএনপি নেতা ও আমিন উল্যাহর পুত্র সুরুজ মিয়ার ওপর চাপিয়ে দিয়ে এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে ভুল তথ্য দিয়ে সুরুজ মিয়াকে নানাভাবে হয়রানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন।
বক্তারা বলেন, রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যে ও অপপ্রচার চালিয়ে নিরীহ একজন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা করছে। তারা অবিলম্বে এসব অপপ্রচার বন্ধ এবং প্রকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ও ব্যবসায়ী খলিলুর রহমান, স্থানীয় ইউপি সদস্য জামাল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল খলিফার হাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply