মতিপুরে দূর্বার ক্লাবের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ পাঠক

দিশারী ডেস্ক।। ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ।।

সামাজিক সংগঠন দূর্বার ক্লাব ও গণপাঠাগারের উদ্যোগে ও আয়োজনে নোয়াখালীর সদর উপজেলার মতিপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬ এর উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর, শনিবার বিকেলে মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়  মো. আজগর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান।

এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. আবদুর রহমান, মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি শহীদুল ইসলাম কিরন, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রধান উপদেষ্টা আবুল হোসেন জসিম। এসময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা  মো. নুর হোসেন রাশেদ ও সভাপতি গোলাম রহমান মিঠু ।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করে আগামীতে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!